পরিপূরক ফি আদায়ের নোটিশ
-ঃ পরিপূরক ফি আদায়ের নোটিশ ঃ-
এতদ্বারা এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় ও ৪র্থ পর্বের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল শিক্ষাক্রমের ২০২০ সনের ১ম ও ৩য় পর্বের পরিপূরক পরীক্ষার ফরমফিলাপ আগামী ১৯ শে জানুয়ারি-২০২০ ইং তারিখ হতে ৩০ শে জানুয়ারি-২০২০ ইং তারিখ পর্যন্ত চলবে। পরিপূরক পরীক্ষার ফরমফিলাপ ফি (২ বিষয় পর্যন্ত) ১০০০/-টাকা। আগামী ০১ লা ফেব্রুয়ারি-২০২০ তারিখ হতে ০৫ ই ফেব্রুয়ারি-২০২০ ইং তারিখ পর্যন্ত বিলম্ব ফি ৫০০/- টাকা সহ পরিপূরক পরীক্ষার ফরমফিলাপ ফি প্রদান করা যাবে। ০৫ ই ফেব্রুয়ারি-২০২০ ইং তারিখের পর কোন পরিপূরক পরীক্ষার ফরমফিলাপ ফি গ্রহন করা হবেনা।
- প্রবেশ পত্র উত্তোলনের সময় কোন ক্রমেই পরিপূরক ফি গ্রহন করা হবে না।
- প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে পরিপূরক ফি জমা না করলে ফরমফিলাপ হতে নাম বাতিল করা হবে।
আদেশক্রমে
কর্তৃপক্ষ




